‘ত্রাস’ ছিলেন এলাকার, পুলিশের জালে বসিরহাটের তৃণমূল নেতা | Basirhat TMC Leader Shahanur Mondal Arrested: Multiple Charges Including Smuggling, Land Grab and Extortion
গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ তথা বসিরহাটের দাপুটে তৃণমূল নেতা শাহানুর মণ্ডল। বসিরহাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে পাচার, জমি দখল,ভোট পরবর্তী হিংসা, নদী ভরাট করে বেআইনি রিসোর্ট ও পার্ক তৈরি করা, তোলাবাজি, এলাকায় দাদাগিরি-সহ একাধিক অভিযোগে রয়েছে। আজ (বুধবার) তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।