Malaysia Open Final: সোনার স্বপ্নভঙ্গ, মালয়েশিয়ান ওপেনে রূপোতেও ইতিহাস সাত্বিক-চিরাগের – Bengali News | Satwiksairaj Rankireddy and Chirag Shetty lost Malaysia Open Final against Chinese pair Wang Chang and Liang Weikeng
Malaysia Open Final: সোনার স্বপ্নভঙ্গ, মালয়েশিয়ান ওপেনে রূপোতেও ইতিহাস সাত্বিক-চিরাগেরImage Credit source: PTI
কলকাতা: ইতিহাসের পাতায় তাঁরা শনিবারই উঠে পড়েছিলেন। রবিবার ছিল মালয়েশিয়ান ওপেন খেতাব জয়ের পালা। অল্পের জন্য সোনার স্বপ্নপূরণ হল না। কথা হচ্ছে ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিকে নিয়ে। ১৯৮৩ সাল থেকে পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডাবলসে কোনও ভারতীয় শাটলার মালয়েশিয়ান ওপেনের ফাইনালে ওঠেননি। তাই পুরুষদের ডাবলসের সেমিফাইনালে কোরিয়ান জুটিকে হারাতেই ইতিহাস গড়া হয়ে গিয়েছিল সাত্বিক-চিরাগদের। আজ, রবিবার চিনা জুটি ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েংয়ের বিরুদ্ধে মালয়েশিয়ান ওপেনের ফাইনালে নেমেছিলেন সাত্বিক-চিরাগ। শেষ অবধি লড়লেও সোনা জিততে পারলেন না সাত্বিক-চিরাগ।
বিস্তারিত আসছে…