TMC News | মমতার সঙ্গে এ বার দূরত্ব বাড়াচ্ছেন অখিলেশ? সমাজবাদী পার্টির নেতার মন্তব্যে জল্পনা
মমতার সঙ্গে এ বার দূরত্ব বাড়াচ্ছেন অখিলেশ? সোমবার তৃণমূল সরকারকে কার্যত তুলোধনা করলেন সপা নেতা তথা বাম আমলের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। এ দিন তিনি একের পর এক তোপ দাগেন রাজ্যের প্রাক্তন সরকারের বিরুদ্ধে। এ ছাড়াও বলেন, ‘মমতা দু’বারই হেরেছেন’। যেখানে তৃণমূলের পরাজয়ের পর খোদ সমাজবাদী পার্টির সুপ্রিমো বলেছিলেন, ‘দিদি, আপনি হারেননি’। সেখানে সোমবার সপা নেতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।