‘ডিজে-মন্তব্য’ সংক্রান্ত মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তিনি। ‘৪ তারিখের পর ডিজে বাজবে’ বলে মন্তব্য করেছিলেন অভিষেক। এই ধরনের মন্তব্য কেন করলেন? কোনও অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছিল কি না, এমন সব বিষয়ে জানতে চাইবেন আধিকারিকরা।