হাবড়া স্টেশন চত্বরে ‘বুলডোজ়ার অ্যাকশন’, রাতেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ‘অবৈধ’ দোকান, স্টল
চলতি মাসের শুরুতেই নোটিস দিয়েছিল রেল কর্তৃপক্ষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, ১৫ জুনের মধ্যে রেলের জমিতে থাকা অবৈধ দোকান সরিয়ে ফেলতে হবে। কিন্তু তাতে লাভ হয়নি বলেই অভিযোগ। তার পরেই সোমবার মাঝরাতে হাবড়া স্টেশন চত্বরে নামল বুলডোজ়ার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকান, স্টল। যাত্রীদের সুবিধার জন্যই এই অভিযান বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে প্রকাশ্যে এই নিয়ে কোনও মন্তব্য করেননি প্রশাসনের আধিকারিকরা।
বিস্তারিত আসছে…