রানাঘাটে ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, STF অভিযানে গ্রেফতার ২ - 24 Ghanta Bangla News
Home

রানাঘাটে ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, STF অভিযানে গ্রেফতার ২

Spread the love

ধানের বস্তার আড়ালে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। STF ও রানাঘাট পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১৫৬ কেজি মাদক।

নদিয়া: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশ। স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং রানাঘাট (Ranaghat) থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় ১৫৬ কেজি গাঁজা। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে একটি পিকআপ ভ্যানের উপর নজরদারি শুরু করে STF ও রানাঘাট থানার পুলিশ। শান্তিপুর থেকে শিমুরালির দিকে যাওয়ার সময় নদিয়ার হবিবপুর এলাকায় সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয়৷

আরও পড়ুন: হরিনাম সংকীর্তনে আপত্তি! বোলপুরে শ্যামল নাগের উপর ইসলামপন্থীদের প্রাণঘাতী হামলা

তল্লাশি চালিয়ে দেখা যায়, ধানের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ মাদকদ্রব্য। চারটি বস্তা থেকে মোট ১৫৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাঁজার এই বড় চালানটি কুচবিহার থেকে আনা হয়েছিল। হবিবপুর এলাকায় তা সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে সন্দেহ পুলিশের। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।

আরও পড়ুন: হাওড়ার ডোমজুড়ে পুলিশের জালে ৬ বাংলাদেশি! তুলে দেওয়া হবে BSF র হাতে

পুলিশের মতে, এই ঘটনার সঙ্গে আন্তঃজেলা মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

মাদক পাচারের বিরুদ্ধে এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে পুলিশ প্রশাসন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গ্রেফতারি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *