বিশ্বমঞ্চে ফের জয়জয়কার! স্লোভাকিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী - 24 Ghanta Bangla News
Home

বিশ্বমঞ্চে ফের জয়জয়কার! স্লোভাকিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী

Spread the love

ব্রাতিস্লাভা: বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্লোভাকিয়া সফরে গিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক সফরেই তাঁকে সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান…

Narendra Modi receives Slovakia's highest civilian honour

ব্রাতিস্লাভা: বিশ্বমঞ্চে ফের ভারতের জয়জয়কার। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্লোভাকিয়া সফরে গিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক সফরেই তাঁকে সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করা হল। এর ফলে বিশ্বজুড়ে প্রধানমন্ত্রীর ঝুলিতে আসা আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ। সমাজমাধ্যম এক্সে (X) পোস্ট করে প্রধানমন্ত্রী এই বিরল সম্মান ভারতের ১৪০ কোটি দেশবাসী এবং দুই দেশের অটুট বন্ধুত্বকে উৎসর্গ করেছেন। (Narendra Modi receives Slovakia’s highest civilian honour)

দু’দিনের এই সফরে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছলে প্রেসিডেন্সিয়াল প্যালেসে মোদীকে সেদেশের সংস্কৃতি মেনে রুটি ও নুন দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি। এরপর দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রযুক্তি, প্রতিরক্ষা, বাণিজ্য ও কৌশলগত আদানপ্রদানের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা হয়। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্টের সঙ্গে যোগাভ্যাসেও অংশ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘুরে দেখেন বারাণসীর আদলে তৈরি একটি প্রদর্শনীও।

মউ স্বাক্ষর ও কূটনৈতিক সাফল্য

পরে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গেও দীর্ঘ বৈঠক করেন মোদী। সেই সাক্ষাতের পরেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুটি গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি।

সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক আদানপ্রদান অনেকটাই বেড়েছে। ২০২৫ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্লোভাকিয়া সফর এবং চলতি বছরে প্রেসিডেন্ট পেলেগ্রিনির ভারত সফরের পর, মোদীর এই পদক্ষেপ ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে এক নয়া উচ্চতায় পৌঁছে দিল বলেই মত ওয়াকিবহাল মহলের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *