গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পরীক্ষার্থীর, NEET নিয়ে অবসাদের জেরেই কি চরম পদক্ষেপ? - 24 Ghanta Bangla News
Home

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পরীক্ষার্থীর, NEET নিয়ে অবসাদের জেরেই কি চরম পদক্ষেপ?

Spread the love

পুলিশ সূত্রে খবর, এক দিন আগেই উমেশ তাঁর মা এবং ভাই-বোনকে কারি গ্রামে পৌঁছে দিতে গিয়েছিলেন। পরের দিনই উমেশের ভাই-বোন ফিরে আসেন বাড়িতে। এসে দেখেন, ফ্ল্যাটে নিজের ঘরের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উমেশ। সঙ্গে সঙ্গে উদ্যোগনগর থানায় খবর দেন উমেশের বাড়ির লোকজন। পুলিশ গিয়ে উমেশের দেহ উদ্ধার করে। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যদিও, সেই সুইসাইড নোটে কী লেখা রয়েছে তা জানা যায়নি। তবে, NEET নিয়ে দুশ্চিন্তা এবং অবসাদের জেরেই উমেশ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *