কালনায় জনকল্যাণ শিবিরে মা এবং শিশুদের খাবারের বিশেষ ব্যবস্থা
কালনার শিবিরে সন্তানদের নিয়ে এসেছিলেন বহু মা। সেই শিশুদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা করে কালনা মহকুমা প্রশাসন। পুর এলাকার বাসিন্দাদের জন্য দু’টি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। একটি সুইমিং পুল সংলগ্ন ইন্ডোর কমপ্লেক্সে, অন্যটি পুরশ্রী হলে। শিবিরে ছিলেন মহকুমাশাসক অহিংস জৈন, ডিএমডিসি সুদীপ্ত মণ্ডল প্রমুখ। ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্প শিবিরে আসা প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। ইন্ডোর কমপ্লেক্সে মায়েদের সঙ্গে আসা শিশুদের জন্য ‘মা শিশু আলয়’ নামে একটি কর্নার তৈরি হয়। সেখানে মায়েদের সঙ্গে শিবিরে আসা শিশুদের বিশ্রামের পাশাপাশি বেবি ফুড, চকোলেট রাখা হয়। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা ছিলেন শিশুদের দুধ তৈরি থেকে খাবার খাওয়াতে সাহায্যের জন্য।