উলুবেড়িয়ায় ‘পুরুষ লক্ষ্মী’, তিন বছর ধরে ঢুকছিল টাকা, গ্রেপ্তার তৃণমূল কর্মী
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের বাসুদেবপুরে বাড়ি দুরন্তর। দীর্ঘদিনের তৃণমূল কর্মী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে এলাকায়। সেই সুযোগকে কাজে লাগিয়েই তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছিলেন বলে অভিযোগ। উলুবেড়িয়া ২ নম্বর ব্লক প্রশাসন সূত্রে খবর, জেলার কোন কোন পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে তদন্ত করে দেখতে গিয়েই দুরন্তর খোঁজ মেলে।