ফাইলেয়িরা মুক্ত রাজ্য গড়তে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর - 24 Ghanta Bangla News
Home

ফাইলেয়িরা মুক্ত রাজ্য গড়তে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর

Spread the love

এই সময়: রাজ্য থেকে ফাইলেরিয়া বা গোদ রোগ পুরোপুরি নির্মূল করতে আজ, সোমবার থেকে রাজ্যের ১০টি জেলায় একযোগে শুরু হচ্ছে ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ওষুধ বিতরণ কর্মসূচি।

সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়ার শরৎ সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। ২০৩০–এর মধ্যে রাজ্যকে ফাইলেরিয়া মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েই স্বাস্থ্য দপ্তরের এই বিশেষ উদ্যোগ।

স্বাস্থ্যভবনের এক নির্দেশিকায় জানানো হয়েছে, হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর— এই ১০টি জেলার মোট ৪৮টি ব্লক এবং ১১টি পুর এলাকায় এই কর্মসূচি চালানো হবে।

এই কর্মসূচির তদারকি ও সফল রূপায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার সরকারি মেডিক্যাল কলেজগুলির কমিউনিটি মেডিসিন বিভাগকে। মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা ব্লক ও পুরসভাগুলিতে গিয়ে মাইক্রোপ্ল্যান তৈরি এবং ওষুধ খাওয়ানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আউটডোর ও ইন্ডোরে চিকিৎসাধীন রোগীদেরও সচেতন করার পাশাপাশি এই ওষুধ খাওয়ানো হবে। ১ কোটি ৩১ লক্ষ মানুষের কাছে এই ওষুধ পৌঁছে দেওয়ার টার্গেট রয়েছে রাজ্যের। সমস্ত খরচ বহন করবে জেলা স্বাস্থ্য দপ্তর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *