ন্যুয়েরের বিরুদ্ধে বাজিমাত, হেরেও গড়লেন ইতিহাস, চেনেন বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোলদাতাকে?
ইতিহাস গড়লেন লিভানো কোমেনেন্সিয়া
২২ বছর বয়সি এই ডিফেন্ডার জার্মানির বিরুদ্ধে ম্যাচে (Germany vs Curacao) কুরাসাওয়ের নায়ক হয়ে ওঠেন। তাঁর গোলেই এক মুহূর্তের জন্য হলেও বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের স্বপ্ন দেখতে শুরু করেছিল ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জটি।
কী ভাবে গোল করলেন কোমেনেন্সিয়া?
হিউস্টনের NRG স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এক গোলে পিছিয়ে পড়েও আক্রমণে ওঠে কুরাসাও। জার্মানির বক্সে পৌঁছে যান লিয়ান্দ্রো বাকুনা। তাঁর শট প্রতিহত করেন জার্মান ডিফেন্ডাররা। জটলার মধ্যে ফিরতি বল পেয়ে যান কোমেনেন্সিয়া। অনেকটা ডিপ থেকে আক্রমণে উঠে জোরালো শট নেন নেন তিনি। বল সামান্য দিক পাল্টে জড়িয়ে যায় জালে। শরীর ছুড়ে দিয়েও বলের নাগাল পাননি ন্যুয়ের (Manuel Neuer)।