অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত এ বার CID-র হাতে, নির্দেশ মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

অভিনেতা রাহুলের মৃত্যুর তদন্ত এ বার CID-র হাতে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর প্রায় আড়াই মাস পরে তদন্তে নতুন মোড় নিল । এ বার গোটা ঘটনার তদন্তভার হাতে নিতে চলেছে সিআইডি (CID)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। রবিবার রাতে এক প্রশাসনিক বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী জানান তদন্তভার CID-কে দেন।

অভিনেতার মৃত্যুর ঘটনায় ওড়িশা সরকার ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন হয়েছে। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন। যাতে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া সম্ভব হয়।

অভিনেতার মৃত্যুর নেপথ্যের কারণ বের করতে ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরের। রাহুলের মৃত্যুর পরে শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে উঠেছিল প্রশ্ন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) প্রশ্নও তুলেছিল বেশ কিছু বিষয় নিয়ে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ওই সংগঠন। শুধু তাই নয়, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সরাসরি এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন প্রধানমন্ত্রীর দপ্তরে।

সিনে সংগঠনের অভিযোগ, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের জন্যই প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শুটিং সেটে কোনওরকম গাফিলতি হয়েছে কি না, সেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট (SIT)-এর হাতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *