TMC Rebel Group Meeting in Delhi: রাতে কবজি ডুবিয়ে খাসির মাংস,সকালে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ, কাকলী-সায়নী-দেবরা আর কী কী খাচ্ছেন | TMC Rebel group doing meeting in delhi with vupendra yadav Sayooni ghosh Dev
নয়া দিল্লি: একে একে সব বিক্ষুব্ধ সাংসদরা পৌঁছছেন দিল্লিতে (Delhi)। সোমবারই ঘটতে পারে বড় কিছু। নিজেদের সই নিয়ে তাঁরা অধ্যক্ষের ঘরে যেতে পারেন। তার আগে রবিবার বঙ্গভবনে নৈশভোজ সারবেন বিক্ষুব্ধ সাংসদরা। সূত্রের খবর, রবিবার বিকেল চারটে থেকে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে ফের একবার বৈঠক রয়েছে। এরপর বঙ্গভবনে (Bangavawan) কবজি ডুবিয়ে রাতের ডিনার।
কী কী রয়েছে কাকলী-দেবদের মেনুতে?
রবিবার কলকাতা বিমানবন্দর থেকে একে-একে দিল্লির উদ্দেশে রওনা দেন বিক্ষুব্ধ সাংসদরা। দেব, মালা রায়, কাকলী ঘোষ দস্তিদারদের দিল্লি উড়ে যেতে দেখা যায়। অপরদিকে, সায়নী ঘোষকে দেখা যায় তিনি আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। সূত্রের খবর, এরপর প্রত্যেকে উঠবেন নিজ-নিজ বাসভবনে। পরে বৈঠক শেষে নৈশভোজ সারবেন তাঁরা। সূত্রের খবর, মেনুতে রয়েছে ভাত বা রুটি,
ডাল, আলুভাজা, পটলের দোরমা, ইলিশ ভাপা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই। সূত্রের খবর, যে টেবিলে বসে তাঁরা খাবেন সেটিও সাজানো হয়েছে গেরুয়া টিবিল ক্লথ দিয়ে।
সাজানো হয়েছে টেবিল
পালা বদলের পর তৃণমূলের ঘর ভেঙেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো যোদ্ধাদের অনেকেই ছেড়েছেন তাঁর হাত। বিধানসভা হোক কিংবা লোকসভা, সব জায়গাতেই চুরমার তৃণমূল। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ‘নতুন তৃণমূল ব্লক’। আর লোকসভায় কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে ১৯ জন সাংসদ যাঁদের স্বাক্ষর রয়েছে, তাঁরা যাচ্ছেন দিল্লিতে। তবে সূত্রের খবর, আরও একজন বিক্ষুব্ধ সাংসদ যোগ দিতে পারেন তাঁদের সঙ্গে। সেটা কি সুদীপ বন্দ্যোপাধ্যায়? কারণ, ঘটনাচক্রে গতকালই শতাব্দীর সঙ্গে একই গাড়িতে ছিলেন। এমনকী বৈঠক করেছেন অমিত শাহের সঙ্গে। ফলে সুদীপের স্বাক্ষর না থাকলেও আর একজন বিক্ষুব্ধ তিনিই তা বলার অপেক্ষা রাখে না।