২০ লক্ষের জেটিতে দেড় কোটি বিল, এফআইআর-এর নির্দেশ অর্জুনের
অর্জুনের বক্তব্য, এতে যে সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতি হয়েছে, সেটা স্পষ্ট। তাঁর দাবি, এটি ‘হিমশৈলের চূড়া’। কারণ, দপ্তরজুড়ে যে পরিমাণ আর্থিক অনিয়মের জালের কথা তিনি জানতে পেরেছেন, তাতে সামগ্রিক তদন্ত শুরু হলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির পর্দা ফাঁস হবে! এমনকী, প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়েও দুর্নীতি হয়েছে, টাকা জমা পড়েনি বলে অভিযোগ।
অর্জুনের এই দাবিগুলি নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি। জবাব আসেনি তাঁকে পাঠানো মেসেজেরও।