মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন? | Baidyanath Ghosh Dastidar Sends Legal Notice to Mamata Banerjee, Alleges False Claims Over Barasat Ticket Row
এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠালেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। মমতা-সহ ৫ জনকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। ছাব্বিশের নির্বাচনে বারাসত বিধানসভা আসনে বৈদ্যনাথের জন্য কাকলি টিকিট চেয়েছিলেন বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের এই নেতা-নেত্রীরা। ছেলেকে টিকিট না দেওয়াতেই কাকলি রাজনৈতিক অবস্থান বদলান বলে তাঁরা তোপ দাগেন। তারই পরিপ্রেক্ষিতে আইনি নোটিস পাঠালেন কাকলি-পুত্র। মমতা মিথ্যে কথা বলছেন বলে দাবি করলেন বৈদ্যনাথ।