Duleep Trophy 2024: মুকেশ-রাহুলের ৪, ঋতুদের রানের পাহাড় টপকাতে পারবেন রিঙ্কুরা? – Bengali News | Ruturaj Gaikwad led India C team score 525 runs in 1st innings against India B in Duleep Trophy
মুকেশ-রাহুলের ৪, ঋতুদের রানের পাহাড় টপকাতে পারবেন রিঙ্কুরা?
কলকাতা: দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ভারত-সি এবং বি টিমের ম্যাচ জমে উঠেছে। অনন্তপুরে ইন্ডিয়া-সি ও বি টিমের ম্যাচটির লাইভ টেলিকাস্ট হচ্ছে না। আর ওই ম্যাচেই রানের পাহাড় গড়েছে ঋতুরাজ গায়োকোয়াড়ের টিম। ঈশান কিষাণের ১১১ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি বাবা ইন্দ্রজিৎ করেন ৭৮ রান। এবং মানব সুতারের ৮২ রানের সুবাদে ভারত-সি তোলে ৫২৫ রান। ঋতুরাজদের রানের পাহাড় কি টপকাতে পারবেন রিঙ্কু সিংরা?
এ বারের দলীপে প্রথম রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-এ টিমকে হারায় ইন্ডিয়া-বি। ওই ম্যাচ ৭৬ রানে জিতেছিলেন অভিমন্যু ঈশ্বরণরা। এ বার দেখার রিঙ্কু সিং, মুশির খানরা দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঈশান কিষাণ, মানব সুতারদের প্রথম ইনিংসে করা রান টপকাতে পারেন কিনা।
ইন্ডিয়া-বি টিমের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন মুকেশ কুমার ও রাহুল চাহার। ১টি করে উইকেট নভদীপ সাইনি এবং নীতীশ কুমার রেড্ডির।