ট্রেনে আগুন লাগার আতঙ্ক, পাশের ট্র্যাকে ঝাঁপ দিতেই অন্য ট্রেনে চাপা পড়ে মৃত্যু বহু যাত্রীর | Madhya Pradesh Train Tragedy: 4 Passengers Killed by Another Train After Jumping Onto Tracks in Madhya Pradesh - 24 Ghanta Bangla News
Home

ট্রেনে আগুন লাগার আতঙ্ক, পাশের ট্র্যাকে ঝাঁপ দিতেই অন্য ট্রেনে চাপা পড়ে মৃত্যু বহু যাত্রীর | Madhya Pradesh Train Tragedy: 4 Passengers Killed by Another Train After Jumping Onto Tracks in Madhya Pradesh

Spread the love

ভোপাল: ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ বাঁচাতে গিয়েই প্রাণ গেল যাত্রীদের। ট্রেনে আগুন লাগার আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের। পাশের ট্র্যাকে ট্রেন চলে আসায় ধাক্কা লেগে মৃত্যু হল কমপক্ষে চারজন যাত্রীর। আহত আরও অনেকজন।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। রবিবার মধ্য প্রদেশের মোরেনা জেলায় হেতামপুর রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়ছে, ১৯৬৬৫ খাজুরাহো-উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ হেতামপুর রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে যায়। ট্রেনে আগুন লেগেছে, এই আতঙ্কে অনেকে ট্রেন থেকে পাশের ট্র্যাকে ঝাঁপ দেন। সেই সময়ই পাশের ট্র্যাকে একটি এক্সপ্রেস ট্রেন আসছিল। সেই ট্রেনের নীচে চাপা পড়েই বহু যাত্রীর মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের তরফে তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধারকাজও চলছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *