খান স্যরের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু নেপালে - 24 Ghanta Bangla News
Home

খান স্যরের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যু নেপালে

Spread the love

পাটনায় ‘খান স্যর’-এর কোচিং সেন্টারে ভাঙচুরের অভিযোগ উঠেছিল ‘প্রতিদ্বন্দ্বী’ শিক্ষক রৌশন আনন্দ এবং তাঁর দলবলের বিরুদ্ধে। সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হলো নেপালে। ঘটনাচক্রে, ফয়জ়ল খান ওরফে খান স্যরের কোচিং সেন্টারে ভাঙচুরের ঘটনায় প্রিন্সেরও নাম জড়িয়েছিল। সেই মামলাতেই তাঁর দাদা রৌশন বর্তমানে জেলে।

পুলিশ সূত্রে খবর, ৬ জন বন্ধুর সঙ্গে নেপালে ছিলেন প্রিন্স। সেখানেই রহস্যজনক ভাবে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, মৃত্যুর সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন প্রিন্স। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, প্রিন্সের দেহ উদ্ধার হওয়ার পরে তাঁর পাঁচ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *