'আর লজ্জা দেবেন না...' তৃণমূল কংগ্রেসের উপর কেন ‘অভিমান’ মানুষের? মুখ খুললেন কাঞ্চন | kanchan mullick on tmc detachment and acting comeback - 24 Ghanta Bangla News
Home

‘আর লজ্জা দেবেন না…’ তৃণমূল কংগ্রেসের উপর কেন ‘অভিমান’ মানুষের? মুখ খুললেন কাঞ্চন | kanchan mullick on tmc detachment and acting comeback

Spread the love

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত অভিনীত অভিমান ছবির ট্রেলার। ট্রেলার প্রকাশ হতেই এই ছবি নিয়ে উৎসাহ তুঙ্গে দর্শকদের মধ্যে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এই ছবিতে গুরুত্বপপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে। কাঞ্চনের কথায়, এই ছবিতে তাঁর চরিত্রটি একেবারেই অন্য ছবির থেকে আলাদা, কাঞ্চনের মতে, দর্শকরা যে কাঞ্চনকে দেখেছেন এতদিন, তার থেকে অনেকটাই আলাদা তাঁর এই অভিমান। তবে ছবির প্রচারের ফাঁকে তৃণমূল কংগ্রেসের প্রতি বাংলার মানুষের অভিমান নিয়ে প্রশ্ন করতেই, Tv9Bangla-র ক্যামেরার সামনে কাঞ্চন কিন্তু চুপ থাকলেন না। বরং বলেই ফেললেন, এখন ঠিক কী করা উচিত।

ঠিক কী বললেন কাঞ্চন?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ার পর থেকেই রাজনৈতিক ময়দান থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন কাঞ্চন। প্রকাশ্যে সে কথা বলেওছেন। তবে এবারের নির্বাচনে তৃণমূলের পরাজয় নিয়ে বলতে গিয়ে কারও নাম না করেই কাঞ্চন বললেন, ” দেখুন কিছু কিছু জিনিস সকলকে মানতে হবে। আপনাকে মেনে নিতেই হবে, জনগণের রায়কে। জনগণের রায়কে তো চেঞ্জ করা যায় না। এটা মেনে নিন। আর ভবিষ্যতটা যাতে ভালো হয়, সেটার কথা ভাবুন।”

তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের কোনও ক্ষোভ বা ‘অভিমান’ রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি কোনও বিতর্কে জড়াতে চাননি। বরং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অতীতের তিক্ততা বা অস্বস্তি নিয়ে পড়ে থাকাটা নিরর্থক। তাঁর কথায়, “যাহা ঘটিয়া গিয়েছে, তাহা নিয়ে আর লজ্জা দেবেন না।”

রাজনীতির উত্তাল দিনগুলোর চেয়ে অভিনয়ের শান্ত জগতই এখন তাঁর কাছে বেশি কাম্য। নিজের পরিচিতি এবং সত্তা যে অভিনয়ের মাধ্যমেই গড়ে উঠেছে, তা পুনরায় মনে করিয়ে দিয়েছেন তিনি। কাঞ্চন বলেন, “জনগণের রায়কে মেনে নিয়েছি, নিজেকে গুটিয়ে নিয়েছি, আমি এখন সম্পুর্ণভাবে অভিনয়ে থাকতে চাই, যেটা আমার প্রাণ, আমার অক্সিজেন, আমার পরিচিতি, সেটুকু নিয়ে আমি স্বপরিবারে, ছোট্ট কন্যাসন্তানকে নিয়ে চলতে চাই।” বর্তমানে কাঞ্চন মল্লিক পুরোদমে শুটিং ফ্লোরে ফিরছেন। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে তিনি নিজের পরিবার এবং অভিনয়ের কাজকেই এখন জীবনের প্রধান অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *