মা ও স্ত্রী–র অবদান অমূল্য, ক্ষতিপূরণ বাড়ানোর নির্দেশ হাইকোর্টের
বর্ণালীর মৃত্যুতে ক্ষতিপূরণের অঙ্ক বাড়াতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, এক জন স্ত্রী বা মা নির্দিষ্ট সময় মেনে কাজ করেন না। দিন-রাত পরিবারের পাশে থাকেন। স্বামী-সন্তানদের যত্ন নেন। গৃহবধূর আয় নির্ধারণের প্রশ্নে আদালত জানায়, গৃহিণীর আর্থিক প্রাপ্য নির্ধারণের নির্দিষ্ট সূত্র নেই। তাঁর স্নেহ, পরিচর্যা, মানসিক সহায়তা কোনও গৃহকর্মী নিয়োগ করে পাওয়া যায় না। আদালত ৬ শতাংশ বার্ষিক সুদ–সহ ১১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। যদিও শমিতের ক্ষেত্রে ক্ষতিপূরণে হস্তক্ষেপ করেনি আদালত।