Nadia news: লুকিয়ে ঢুকেছিল ভারতে, একসঙ্গে ৫৭ বাংলাদেশি আটক | 57 Intruder was detain by police in nadia - 24 Ghanta Bangla News
Home

Nadia news: লুকিয়ে ঢুকেছিল ভারতে, একসঙ্গে ৫৭ বাংলাদেশি আটক | 57 Intruder was detain by police in nadia

Spread the love

শক্তিনগর: বিজেপি ক্ষমতায় এলে কোনও অনুপ্রবেশকারী থাকবে না। আগেই বলা হয়েছিল তেমনটা। ইতিমধ্যেই অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া হয়েছে সরকার। নথিপত্র ছাড়া যা এদেশে এসে থাকছিলেন তাঁদের ফেরত পাঠানো শুরু হয়ে গিয়েছে। এই আবহের মধ্যেই এবার ৫৭ জন বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে আটক করল নদিয়া জেলা পুলিশ। ধৃতদের শারীরিক পরীক্ষা করানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এরপর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে ফেরত পাঠানো হবে।

নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই বেআইনি অনুপ্রবেশকারীদের আটক করছে পুলিশ। সরকার বদলের পর নদিয়া জেলায় এই প্রথম একসঙ্গে এতজন অনুপ্রবেশকারীকে আটক করা হল। এর মধ্যে কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ২৭ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের কাছেই বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে আটক করা হয়।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় এই ৫৭ জন বাংলাদেশিকে নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে তাদের শারীরিক চিকিৎসা করা হয়। এরপর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

এ দিকে, ইতিমধ্যে অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং ক্যাম্প (Holding Camp for Infiltrators) তৈরি করা হয়েছে। এটি এক ধরনের অস্থায়ী বা স্থায়ী সুরক্ষিত আবাসন কেন্দ্র (Detention or Holding Centre), যেখানে আইনি নথিপত্র ছাড়া বা অবৈধ উপায়ে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে আসা ব্যক্তিদের সাময়িকভাবে আটকে রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *