বাইক চালানোর ফাঁকেই ল্যাপটপে কাজ! যুবকের কীর্তি দেখে চোখ কপালে নেটিজ়েনদের - 24 Ghanta Bangla News
Home

বাইক চালানোর ফাঁকেই ল্যাপটপে কাজ! যুবকের কীর্তি দেখে চোখ কপালে নেটিজ়েনদের

Spread the love

ইন্দ্রজিৎ নিষাদ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তিনি মজা করে লিখেছেন, রাস্তায় এই দৃশ্য দেখে তাঁর শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বয়ে গিয়েছিল। তিনি আরও জানিয়েছেন, মানুষ কাজের নেশায় এতটাই বুঁদ, যে ভুলেই গিয়েছেন জীবন একটাই, তা আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। কয়েক মিনিটের এই কাজ কি নিজের জীবনের চেয়েও বেশি দামি? বাড়ি সুরক্ষিত ভাবে ফিরলে তবেই তো মাসের শেষে মাইনেটা পকেটে ঢুকবে! ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তার মাঝেই ওই যুবক সমান তালে বাইক এবং অফিসের কাজ দুটোই হ্যান্ডেল করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *