Astrological benefits of alum on Saturday: শনিবার শনির দশা কাটান এক টুকরো ফটকিরিতেই | Astrological Remedies of Alum: Astrology Tips with Alum on Saturday to Remove Negative Energy and Financial Crisis - 24 Ghanta Bangla News
Home

Astrological benefits of alum on Saturday: শনিবার শনির দশা কাটান এক টুকরো ফটকিরিতেই | Astrological Remedies of Alum: Astrology Tips with Alum on Saturday to Remove Negative Energy and Financial Crisis

Spread the love

টাকা-পয়সা নিয়ে টানাটানি কিংবা সংসারে সারাক্ষণ খিটখিট, জীবন সোজা পথে চলছেই না? জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, অনেক সময় চারপাশের নেতিবাচক শক্তির কারণে এমনটা ঘটে থাকে। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন, এই সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার রান্নাঘরেরই একটি চেনা উপাদানে। এক টুকরো ফটকিরি (Alum) বদলে দিতে পারে আপনার ভাগ্য। বিশেষ করে শনিবার দিনটি যেহেতু ন্যায়ের দেবতা শনিদেবের বার, তাই এই দিনে ফটকিরির কিছু ঘরোয়া ও সহজ টোটকা মেনে চললে শনির রোষ থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনই পরিবারে ফেরে সুখ-সমৃদ্ধি।

শনিবার কীভাবে ফটকিরি ব্যবহার করবেন? কি বলছেন জ্যোতিষীরা?

সংসারে যদি কোনও কারণ ছাড়াই অনবরত অশান্তি ও ঝগড়াঝাঁটি লেগে থাকে, তবে শনিবারের সন্ধ্যায় একটি সহজ উপায় করতে পারেন। এক টুকরো ফটকিরি নিয়ে পরিবারের প্রতিটি সদস্যের মাথার ওপর দিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে (Anti-clockwise) সাত বার ঘুরিয়ে নিন। এরপর ওই টুকরোটি আগুনে পুড়িয়ে দিন অথবা বাড়ির বাইরের কোনও জলাশয়ে ফেলে দিন। বিশ্বাস করা হয়, এর ফলে ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।

ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ কিংবা পরিবারের অন্দরে মানসিক দূরত্ব তৈরি হলে প্রতি শনিবার একটি পাত্রে কিছুটা ফটকিরি রেখে সেটি আপনার শোয়ার ঘরের বিছানার তলায় রেখে দিন। জ্যোতিষবিদদের মতে, ফটকিরির মধ্যে খারাপ শক্তি শোষণ করার ক্ষমতা রয়েছে, যা ঘরের পরিবেশকে শান্ত ও পজিটিভ করে তোলে।

জ্যোতিষশাস্ত্রে ফটকিরিকে শনি এবং বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এই দুই গ্রহের ইতিবাচক প্রভাব জীবনে বজায় রাখতে প্রতি শনিবার ফটকিরি মেশানো ঈষদুষ্ণ জল দিয়ে গার্গল করতে পারেন কিংবা দাঁত মাজতে পারেন। তবে মনে রাখবেন, ফটকিরিতে যদি আপনার কোনও ধরনের অ্যালার্জি থাকে, তবে এই প্রতিকারটি এড়িয়ে চলাই শ্রেয়।

বাড়িতে পজিটিভ ভাইব বা ইতিবাচক শক্তি ফিরিয়ে আনতে প্রতি শনিবার ঘর মোছার বালতির জলে সামান্য নুন এবং ফটকিরি মিশিয়ে নিন। সেই জল দিয়ে পুরো বাড়ি ভালো করে মুছে জলটি বাড়ির বাইরে ফেলে দিন। এতে শুধু ঘর জীবাণুমুক্তই হয় না, বরং বাস্তুদোষ কেটে গিয়ে উন্নতির রাস্তা খোলে।

(বিশেষ দ্রষ্টব্য: উপরোক্ত বিবরণটি সম্পূর্ণরূপেই প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রীয় মতামতের ওপর ভিত্তি করে লেখা। এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফটকিরি মুখে ব্যবহারের ক্ষেত্রে পূর্ব সতর্কতা বাঞ্ছনীয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *