ব্রাজ়িলের চাপ বাড়িয়ে প্রথম ম্যাচেই নেই নেইমার, বাকি বিশ্বকাপে খেলতে পারবেন?
নেইমারের চোট ও কোচের বার্তা
কার্লো আন্সেলোত্তি বলেন, ‘নেইমার খুবই কঠোর পরিশ্রম করছে দ্রুত সেরে ওঠার জন্য।’ তিনি আরও জানান, দলে নেইমারের গুরুত্ব শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, তরুণ খেলোয়াড়দের জন্য তিনি একটি বড় উদাহরণও।
মরক্কোর বিরুদ্ধে শুরুতে অনুপস্থিত
চোটের কারণে গত মে মাসের মাঝামাঝি সময় থেকেই মাঠের বাইরে আছেন নেইমার। ২০২৩ সালের পর থেকে তিনি ব্রাজ়িলের হয়ে খেলেননি। ফিটনেস নিয়ে আশঙ্কা থাকলেও তাণকে বিশ্বকাপ দলে রাখা হয়েছিল। তবে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আন্সেলোত্তি।