‘ফাইল ফেলে রাখবেন না’, প্রশাসনিক প্রশিক্ষণে মন্ত্রীদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

‘ফাইল ফেলে রাখবেন না’, প্রশাসনিক প্রশিক্ষণে মন্ত্রীদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Spread the love

প্রশাসনিক সূত্রে খবর, প্রশিক্ষণ শিবিরে মন্ত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, সমস্ত ফাইল খুঁটিয়ে পড়তে হবে। তা বিশদে বুঝতে হবে। সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে ফাইল নিয়ে আলোচনা করা প্রয়োজন। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও যে তাঁরা যোগাযোগ করতে পারেন, তা-ও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। পাশাপাশিই শুভেন্দু বলেন, ‘মন্ত্রীর ইমেজই সব। সেই ইমেজ ধরে রাখতে হবে। সব বিষয়ে মন্তব্য করবেন না। যা করার ভেবেচিন্তে করবেন।’ মন্ত্রীর সীমাবদ্ধতা কতটা, কী ভাবে কাজ করতে হবে, তা-ও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রশিক্ষণ শিবিরে ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রী উপদেষ্টা সুব্রত গুপ্ত। প্রশাসনিক সূত্রের খবর, ফাইলে কী ভাবে নোট দিতে হয়, ফাইল কী ভাবে ক্যারিফরওয়ার্ড (অন্যত্র পাঠানো) করতে হয়, এ বিষয়ে মন্ত্রীদের প্রশিক্ষণ দিয়েছেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *