আত্মঘাতী তৃণমূল নেতা, চাঞ্চল্য এলাকায় - 24 Ghanta Bangla News
Home

আত্মঘাতী তৃণমূল নেতা, চাঞ্চল্য এলাকায়

Spread the love

মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে (Siliguri)। নিজের ঘরেই আত্মঘাতী হলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক! দাপুটে তৃণমূল নেতা হিসেবে ফাঁসিদেওয়া জুড়ে পরিচিত ছিল তার। জানা যাচ্ছে, শনিবার ভোরে নিজের …

মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে (Siliguri)। নিজের ঘরেই আত্মঘাতী হলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক! দাপুটে তৃণমূল নেতা হিসেবে ফাঁসিদেওয়া জুড়ে পরিচিত ছিল তার।

জানা যাচ্ছে, শনিবার ভোরে নিজের ঘরেই আত্মঘাতী হন এই নেতা। ফাঁসিদেওয়া বাঁশগাও গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ থাকার পাশাপাশি বর্তমানে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন তিনি। মানসিক চাপে পড়েই এই ঘটনা অনুমান পুলিশের।

এদিন মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। তৃণমূল নেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। ভিড় করছেন তৃণমূল কর্মীরা।

তবে মানসিক চাপ ছাড়াও কি অন্য কোনো সমস্যায় ভুগছিলেন কিনা তার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়ার থানার পুলিশ।
সিপিআইএম, কংগ্রেস এবং পরে তৃণমূলের সঙ্গে ছিলেন আইনুল হক। এদিন শোকের ছায়া এলাকায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *