Kasba Case: ‘…নাকি এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে?’, প্রশ্ন তুলল BJP – Bengali News | BJP raised issue on Kasba Case
কসবা কাণ্ড নিয়ে প্রশ্ন তুলল বিজেপিImage Credit source: Tv9 Bangla
শনিবার রাজ্য বিজেপি-র তরফে একটি লেখা পোস্ট করা হয়। সেখানে গেরুয়া শিবিরের বক্তব্য, মূল অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক নেতার কাছের লোক। তৃণমূলের পতাকা হাতে তাঁদের একাধিক অন্যান্য কলেজ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছে। কী করে তাঁরা অনুমতি পেলেন?
পদ্মশিবিরের প্রশ্ন, “২৫ জুনের ধর্ষণের ঘটনা কি আলাদা কোনও ঘটনা? নাকি এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে? ওই দুই নেতা কি তৃণমূলের আশীর্বাদে চলা বড় কোনও চক্রের অংশ? এতে এক গুরুতর প্রশ্ন উঠে আসে-তৃণমূল কিভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিক দখলদারি কায়েম করেছে।”
যদিও, তৃণমূল বারেবারে বলেছে, যদি সত্যিই এই ঘটনা ঘটে থাকে তাহলে দোষী শাস্তি পাক। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “কসবার ঘটনা চূড়ান্ত নিন্দাজনক। জিরো টলারেন্স। ধরা হোক,শাস্তি হোক। পুরোদস্তুর তদন্ত চলছে। কাউকে ডিফেন্ড করছি না। এসব জানোয়ারকে পিঠের চামড়া তুলে দেওয়া হোক।” তবে তাঁর আরও সংযোজন, “সিপিএম, বিজেপির থেকে এই সব শুনব না। নাটক। এদের গাড়িতে নিয়ে গিয়ে ধাপার মাঠে ফেলে আসুক।”
