দিল্লিতে বহুতলে আগুন, মৃত ৩ - 24 Ghanta Bangla News
Home

দিল্লিতে বহুতলে আগুন, মৃত ৩

Spread the love

দিল্লির তুঘলকাবাদের একটি বহুতলে আগুন লেগে বৃহস্পতিবার রাতে দুই মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, দমকলের কর্মীরা ওই বাড়ি থেকে পাঁচ মহিলাকে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন। দমকলের কর্মীরা জানিয়েছে, প্রথমে বেসমেন্টে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে। পরে বহুতলের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোরে আগুন দ্রুত ছড়িয়ে যায়। রাত একটা নাগাদ খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *