কুচো চিংড়ি পরিষ্কারের টোটকা | How to Clean shrimps properly
মাছ না হলেও চিংড়ির স্বাদ কোনও অংশে কম নয়। রকমারি সাইজের পাওয়া যায় বলে বিভিন্ন রান্নায় চিংড়ির ঠাঁই হয়। সাধারণত ডাঁটা-আলু কিংবা ঝিঙে-আলুর ঝাল হোক বা মালাইকারি, চিংড়ি সব কিছুর সঙ্গে চলে যায়। একটু কষিয়ে রান্না করলে স্বাদ হয় অতুলনীয়। কিন্তু ঝক্কি পোহাতে হয় চিংড়ি বাছাইয়ের সময়ে। চিংড়ি পরিষ্কার করতেই অনেক সময় চলে যায়। আবার ঠিকমতো পরিষ্কার না হলেও মুশকিল। একটু কালো অংশ রয়ে গেলেই বিপদ। আর এই ঝক্কি সবচেয়ে পোহাতে হয় ছোট ও মাঝারি সাইজের চিংড়ি পরিষ্কারের ক্ষেত্রে। তাই যখনই বাজার থেকে চিংড়ি কিনে আনবেন, এই ৫ টোটকা কাজে লাগিয়ে সেটি পরিষ্কার করে নিন।
১) চিংড়ির পিঠের কালো সুতোর মতো একটা অংশ থাকে। এটি চিংড়ির পরিপাক নালি। এটা পরিষ্কার করা জরুরি। অন্যথায় হজম বা অ্যালার্জির সমস্যা হবে। এটা পরিষ্কারের জন্য পিঠের খাঁজে টুথপিক বা সূচ ফুটিয়ে উপরের দিকে টান দিন। দেখবেন পুরো সুতোটা বেরিয়ে এসেছে।