এ বার ইস্তফা প্রকাশেরও, রাজ্যসভায় রইল বাকি ১০ - 24 Ghanta Bangla News
Home

এ বার ইস্তফা প্রকাশেরও, রাজ্যসভায় রইল বাকি ১০

Spread the love

এই সময়, নয়াদিল্লি: কে আছে, কে নেই? কে কতক্ষণ আছেন, কে কবে যাবেন? এটাই এখন সবচেয়ে বড় চর্চার বিষয় কলকাতা থেকে দিল্লি— তৃণমূলের অন্দরে।

প্রায় প্রতিদিনই তাসের ঘরের মতো ভাঙছে জোড়াফুল। লোকসভার বিদ্রোহী সাংসদরা ব্লক হিসেবে যে এনডিএ–তে যাবেন, সে কথা কাকলি ঘোষ দস্তিদার–সহ বিক্ষুব্ধদের অনেকেই জানিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় এই ভাঙন–নাট্যের সূত্রপাত হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেটা এখনও অব্যাহত। বিধানসভায় বিদ্রোহী তৃণমূলের এমএলএ–দের সংখ্যা ৫৮ থেকে ৬৪–তে পৌঁছে গিয়েছে বলে বুধবারই জানিয়েছেন তিনি। আর রাজ্যসভায় ব্লক হিসেবে শিবির বদল নয়, একে একে ইস্তফা দিচ্ছেন তৃণমূল সাংসদরা। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেবের পরে বৃহস্পতিবার সেই তালিকায় নাম লেখালেন প্রকাশ চিকবরাইক। তিনিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করতে চান। মাস কয়েক আগেই তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া কোয়েল মল্লিকও পদত্যাগ করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। আবার এ দিনই সংসদের দুই কক্ষে তৃণমূলের দুই প্রতিনিধি বিবৃতি দিয়ে জানালেন, তাঁরা শিবির বদল করছেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *