পদোন্নতির ইন্টারভিউয়ে ভিন রাজ্যের বিশেষজ্ঞ, ছাত্র–ভোটে এ বার অফিসার - 24 Ghanta Bangla News
Home

পদোন্নতির ইন্টারভিউয়ে ভিন রাজ্যের বিশেষজ্ঞ, ছাত্র–ভোটে এ বার অফিসার

Spread the love

গত মার্চে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতির জন্যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। পরে সেই প্যানেল ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। অভিযোগ ছিল, আপত্তি জানানো হলেও তা গুরুত্ব পায়নি। এরই মধ্যে বুধবার স্বাস্থ্য–শিক্ষা অধিকর্তা নির্দেশিকা জারি করে ওই ইন্টারভিউয়ের ভিত্তিতে তৈরি হওয়া প্যানেল বাতিল করেন এবং নতুন করে পদোন্নতির প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কী কারণে আগের প্যানেল বাতিল করা হলো, তা সরকারকে স্পষ্ট করতে হবে। যদি অনিয়ম বা স্বজনপোষণের অভিযোগ সত্যি হয়, তবে দায়ীদের নামও প্রকাশ্যে আনা প্রয়োজন।’ এ বিষয়ে মুখ্যসচিবের কাছে চিঠিও পাঠিয়েছে সংগঠনটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *