FIFA World Cup কত আয় করেন রেফারিরা? অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে
রিপোর্ট অনুযায়ী, একজন রেফারি একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার (প্রায় ৭৫ হাজার পাউন্ড) পর্যন্ত আয় করতে পারেন, ভারতীয় মুদ্রায় যা ৯৫ লাখ টাকার আশপাশে। টুর্নামেন্টের নকআউট পর্ব ও শেষের দিকের ম্যাচগুলো পরিচালনার সুযোগ পেলে অতিরিক্ত বোনাসও দেওয়া হয় তাঁদের।
ইংল্যান্ডের দুই অভিজ্ঞ প্রিমিয়ার লিগ রেফারি মাইকেল অলিভার এবং অ্যান্টনি টেলরকে এবার বিশ্বকাপের জন্য বেছে নিয়েছে FIFA। ইংল্যান্ড জাতীয় দল ফাইনালে না উঠলে তাঁদের মধ্যে কেউ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার সুযোগও পেতে পারেন।