তেল ট্যাঙ্কারে আটকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড! Mission Impossible পসিবেল ভারতীয় নৌ-সেনার
এটি ছিল সবচেয়ে উদ্বেগজনক বিষয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের বহিরাবরণ ভেদ করে একাধিক অভ্যন্তরীণ দেওয়াল ফুটো করে সরাসরি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের মধ্যে গিয়ে আটকে ছিল। ওই ট্যাঙ্কারে মজুত ছিল কয়েক লক্ষ লিটার জ্বালানি অর্থাৎ দাহ্য তরল। একচুল এদিক-ওদিক হলেই ঘটত ভয়াবহ বিস্ফোরণ। উড়ে যেত গোটা ট্যাঙ্কার-সহ আশপাশের জিনিসও। এমন ঝুঁকিতে কোনও ভাবেই পিছিয়ে যায়নি ভারতীয় নৌসেনা।
ওমান থেকে জাহাজ কোচির দিকে এগোতে থাকলেও ক্যাপ্টেন জাহাজে মিসাইল গেঁথে থাকার খবর দেন। এর পরে ভারতীয় নৌসেনার সাউদার্ন নেভাল কমান্ডের বিশেষজ্ঞ Explosive Ordnance Disposal (EOD) দলকে মোতায়েন করা হয়।