‘অভিষেককে বাদ দিলে আমি আছি’, মমতাকেই আল্টিমেটাম দিলেন কল্যাণ - 24 Ghanta Bangla News
Home

‘অভিষেককে বাদ দিলে আমি আছি’, মমতাকেই আল্টিমেটাম দিলেন কল্যাণ

Spread the love

এই পরিস্থিতিতে মামলা থেকে সরে দাঁড়িয়ে সরাসরি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ। বলেন, ‘আমি অভিষেকের মামলা ছেড়ে দিয়েছি। কী উদ্ধত রে বাবা! কাল (বুধবার) আমি ওর মামলার কথা আদালতে উল্লেখ করলাম। মমতাদির বাড়িতে সিআইডি-র যাওয়ার বিষয়টিও তুললাম। অভিষেকের মামলাটা কোনও কারণে কাল কোর্ট শোনেনি। আমরা বিচারপতি কৌশিক চন্দকে বলি, এটা জরুরি ভিত্তিতে শুনুন। আজ (বৃহস্পতিবার) শুনানি হতো।’ কল্যাণের সংযোজন, ‘কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে টেক্সট করে বলা হয়েছে, এক জুনিয়র আইনজীবী এই মামলায় সওয়াল করবেন। আমাকে ডাস্টবিনের মতো ব্যবহার করা হচ্ছে। আমি বলে দিয়েছি, এর (অভিষেক) সঙ্গে থাকব না। এই পেশায় ৪৫ বছর আছি। এই উদ্ধত মনোভাব মেনে নেব না।’ শীর্ষণ্যও একই সুরে বলেন, ‘অভিষেক কাউকেই ভরসা করতে পারেন না। ৫ মে থেকে আমি যা করছি, তার পরেও যদি আমাকে উনি ভরসা করতে না পারেন, তা হলে আমার কিছু করার নেই। আমি ওঁর ভরসা জেতার জন্য পৃথিবীতে আসিনি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *