অঙ্গদানে ৪ মুমূর্ষুকে নতুন জীবন দিলেন ২৮-এর শুভদীপ
চলতি বছরে ব্রেন ডেথের পর মরণোত্তর অঙ্গদানের চতুর্থ নজির দেখল কলকাতা। শুক্রবার উত্তর ২৪ পরগনার কালিকাপুর টাকি রোডের বাসিন্দা শুভদীপের ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। তার পরেই পরিবারের সদস্যদের সম্মতিতে তাঁর হার্ট, লিভার, দু’টি কিডনি এবং দু’টি কর্নিয়া দান করা হয়।