আমাকে যা খুশি বলতে পারেন, বাড়ির মেয়েদের নয়! হঠাৎ কেন গর্জে উঠলেন অনুরাগ কাশ্যপ - Bengali News | Anurag kashyap issues public apology after his family gets threats - 24 Ghanta Bangla News
Home

আমাকে যা খুশি বলতে পারেন, বাড়ির মেয়েদের নয়! হঠাৎ কেন গর্জে উঠলেন অনুরাগ কাশ্যপ – Bengali News | Anurag kashyap issues public apology after his family gets threats

Spread the love

পরিচালক অনন্ত মহাদেবনের ‘ফুলে’ ছবি নিয়ে বিতর্কের ঝড় বলিউডে। বিতর্কের জেরে এই ছবির মুক্তি ১১ এপ্রিলের বদলে ২৫ এপ্রিল হয়েছে। এই ছবির ট্রেলার দেখেই ব্রাক্ষণদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। আর তাঁরই বিরুদ্ধে মুখ খুলে বিপাকে পড়েছেন অনুরাগ কাশ্যপ।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অনন্ত মহাদেবনের ফুলে ছবির গল্প তৈরি হয়েছে সমাজ সংস্কারক জ্যোতিরাও এবং সাবিত্রী বাঈয়ের জীবনের গল্প নিয়ে। যেখানে উঠে এসেছে বর্ণবৈষম্য় ও লিঙ্গ বৈষম্যের মতো বিষয়গুলো। যা কিনা ব্রাহ্মণ সম্প্রদায়ের রোষের কারণে পড়ে। ব্রাহ্মণদের এই রোষেরই প্রতিবাদ করেছিলেন অনুরাগ। আর তা দিয়েই গণ্ডগোলের সূত্রপাত।

অনুরাগ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, আমি যে মন্তব্য করেছি, তার জন্য কোনও আক্ষেপ নেই। যেটা বলেছি তা ফিরিয়ে নেওয়া যাবে না। তবুও আমি ক্ষমাপ্রার্থী। একটাই কথা বলতে চাই আমার মন্তব্যের কারণে আমার পরিবারের লোকজনদের খুনের হুমকি ও ধর্ষণের হুমকি দেবেন না। আমার ভুল, আমাকে যা বলার বলুন।

এই খবরটিও পড়ুন

ব্রাহ্মণদের বিরুদ্ধে কী বলেছিলেন অনুরাগ?

অনন্ত মহাদেবনের ছবি নিয়ে বিতর্ক হতেই সোশাল মিডিয়ায় অনুরাগ লিখেছিলেন, ব্রাহ্মদের উপর মূত্র ত্যাগ করব, কোনও সমস্যা? অনুরাগের এই মন্তব্য নিয়েই বিতর্কের ঝড় বয়ে যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *