কুকুর লেলিয়ে ধর্ষণ! ইজ়‍রায়ে‍লি জেলে প্যালেস্তিনীয়দের বন্দিদশা ধরা পড়ল তথ্যচিত্রে - 24 Ghanta Bangla News
Home

কুকুর লেলিয়ে ধর্ষণ! ইজ়‍রায়ে‍লি জেলে প্যালেস্তিনীয়দের বন্দিদশা ধরা পড়ল তথ্যচিত্রে

Spread the love

এই সময়: অন্ধকার সেলের মধ্যে দু’হাত পিছমোড়া করে বাঁধা। উপুড় হয়ে শুয়ে থাকা অবস্থায় পায়ে শিকল, চোখও বাঁধা। তার পর? বিশাল একটা কুকুরকে অর্ডার দেওয়া হলো— অ্যাটাক ফ্রম বিহাইন্ড। নারী–পুরুষ নির্বিশেষে জন্তু দিয়ে ধর্ষণ করা হচ্ছে বন্দিদের! না, কোনও ফিকশন নয়— সবটাই ফ্যাক্ট। ২০২৩–এ ইজ়রায়েলের মূল ভূখণ্ডে ঢুকে হামাসের হামলার বদলা নিতে গাজ়া, ওয়েস্ট ব্যাঙ্ক থেকে অসংখ্য প্যালেস্তনীয়কে তুলে নিয়ে যায় ইজ়রায়েলি সেনা। তারপর ইজ়রায়েলের কালকুঠুরিতে চলে নির্মম অত্যাচার। ইজ়রায়েলের জেলে মাসের পর মাস মানুষ ও পশুর সম্মিলিত অত্যাচার, চরম নিগ্রহ, না–খাইয়ে প্যালেস্তিনীয়দের সেই আধমরা করে ফেলে রাখার সেই নরক–যন্ত্রণাই উঠে এল আল জাজ়িরার সম্প্রতি প্রকাশিত একটি তথ্যচিত্রে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *