PM Modi-Trump: দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড মোদীর! 'বন্ধু'-কে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন ট্রাম্প? | Donald Trump Congratulates PM Narendra Modi on Becoming India's Longest Serving Prime Minister - 24 Ghanta Bangla News
Home

PM Modi-Trump: দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড মোদীর! ‘বন্ধু’-কে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন ট্রাম্প? | Donald Trump Congratulates PM Narendra Modi on Becoming India’s Longest Serving Prime Minister

Spread the love

ওয়াশিংটন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেছেন মোদী (Trump Congratulates Modi)। সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার রেকর্ড গড়েছেন। জওহরলাল নেহেরুরও রেকর্ড ভেঙে দিয়েছেন। সেই উপলক্ষেই মোদীকে ‘বন্ধু’ সম্বোধন করে শুভেচ্ছা জানালেন ট্রাম্প। একইসঙ্গে ‘মহান প্রধানমন্ত্রী’ বলেও সম্বোধন করেন।

মোদী ‘জ্ঞানী’ মানুষ

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ট্রাম্প। লেখেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা। ভারতের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হলেন। তিনি সত্যিই একজন মহান প্রধানমন্ত্রী।” পাশাপাশি মোদীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প আরও লেখেন, “একজন শক্তিশালী, সুস্থ ও জ্ঞানী ব্যক্তি। তাঁর সামনে আরও সাফল্যের বছর পড়ে রয়েছে।

‘ধন্য়বাদ’ মোদীর

এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি।

নেতানিয়াহুর শুভেচ্ছা

ট্রাম্প ছাড়াও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মোদীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে লেখেন,”আপনি ভারতকে বদলে দিয়েছেন। ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছেন। আমাদের দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্ক আগে কখনও এত শক্তিশালী ছিল না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি,জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎজ়, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ৪,৩৯৯ দিনের দায়িত্ব পূরণ করেছেন। যা নেহরুর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে ৪,৩৯৮ দিন দায়িত্বে ছিলেন তিনি। নেহেরুর রেকর্ডকে ভেঙে দিয়ে নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *