চলতি বছরেই বঙ্গভবনের সংস্কারের সম্ভাবনা দিল্লিতে - 24 Ghanta Bangla News
Home

চলতি বছরেই বঙ্গভবনের সংস্কারের সম্ভাবনা দিল্লিতে

Spread the love

এই সময়, নয়াদিল্লি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের রেশ ধরেই এ বার রাজধানী দিল্লিতে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনের আমূল সংস্কারের কাজ শুরুর পরিকল্পনা হচ্ছে৷ হ্যালি রোড এবং চাণক্যপুরী, দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত দু’টি বঙ্গভবনের সংস্কারের কাজ হবে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে, এমনই দাবি সরকারি সূত্রের৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন সপ্তাহ দু’য়েক আগে হ্যালি রোড এবং চাণক্যপুরীতে দু’টি বঙ্গভবন পরিদর্শনে এসেছিলেন, সেই সময়েই বঙ্গভবন সম্পর্কে বিস্তারিত তথ্য রাজ্যের আধিকারিকদের থেকে সংগ্রহ করেছিলেন৷ সরকারি সূত্রের দাবি, এর পরেই রাজ্য স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরেই বঙ্গভবন দু’টির সংস্কারের কাজ শুরু করা হবে৷

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *