বিশ্বকাপের ঢেউ বাঁকুড়াতেও, ব্রাজ়িল ম্যানিয়ায় সামিল ‘চৌধুরী বাড়ি’ - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপের ঢেউ বাঁকুড়াতেও, ব্রাজ়িল ম্যানিয়ায় সামিল ‘চৌধুরী বাড়ি’

Spread the love

Fifa World Cup 2026

নেইমার থেকে মেসি— বর্তমানে ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। ১১ জুন থেকে (ভারতীয় সময় রাত ১২.৩০) শুরু হচ্ছে FIFA World Cup ২০২৬। চলতি বছর আমেরিকা, মেক্সিকো ও ক্যানাডায় বসতে চলেছে বিশ্বকাপের আসর। আর এই বিশ্বযুদ্ধের দামামা বাজতেই সুদূর বাঁকুড়াতেও শুরু হয়ে গেল ফুটবল উন্মাদনা।

Fifa World Cup 2026

বাঁকুড়ার ফিডার রোডের বাসিন্দা বিশ্বজিৎ চৌধুরী। ব্রাজ়িলের অন্ধ ভক্ত তিনি। তাঁর বাড়ি এখন সেজে উঠেছে ব্রাজ়িলের জার্সির রঙে। চৌধুরী বাড়িকে দূর থেকে দেখলে এখন মনে হচ্ছে ব্রাজ়িলেরই কোনও একটি বাড়ি।

Fifa World Cup 2026

চৌধুরী বাড়ির ছাদে উড়ছে ব্রাজ়িলের বিশাল পতাকা। বাড়ির দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে লেখা ‘Brazil’। শুধু তাই নয়, বাড়ির সামনেও শোভা পাচ্ছে ব্রাজ়িলের খেলোয়াড়দের ছবি।

Fifa World Cup 2026

ব্রাজ়িলের পোস্টার এবং পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা চৌধুরী বাড়ির চৌহদ্দি। এমনকী এই বাড়ির ছাদেও রয়েছে ঢালাই করা একটি বিশাল ফুটবল। খেলা শুরুর আগেই বাঁকুড়ার এই বাড়ি যেন এক টুকরো ব্রাজ়িলেই রূপান্তরিত হয়েছে।

Fifa World Cup 2026

বিশ্বজিৎ পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মী। কাজের চাপ থাকলেও তিনি এখনও বাঁচিয়ে রেখেছেন ফুটবল ম্যানিয়াকে। এক সময়ে মাঠে বল নিয়ে মাঠ দাপিয়েও বেরিয়েছেন তিনি।

Fifa World Cup 2026

ফুটবল আর ব্রাজ়িলের প্রতি ভালোবাসা তাঁর রক্তে মিশে রয়েছে। তাই হাজারও ব্যস্ততার ফাঁকেও ফুটবলের এই ‘বিশ্বযুদ্ধ’ শুরু হতেই নিজের বাড়িকে মনের মতো করে সাজিয়ে তুলেছেন তিনি। বিশ্বকাপের মরশুমে বাঁকুড়ার এই এক টুকরো ব্রাজ়িল দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রাও।

Fifa World Cup 2026

বিশ্বজিৎ বলেন, ‘সারা বিশ্বই ব্রাজ়িল ম্যানিয়ায় আক্রান্ত। আমিও তাঁদের মধ্যেই একজন। চলতি বছরের বিশ্বকাপ ব্রাজ়িল জিতুক এই আশা রাখি।’

Fifa World Cup 2026

চলতি বছরে বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। এই প্রথমবার ৪৮টা দল খেলছে বিশ্বকাপে। প্রত্যেকটি দলকে ভাগ করা হয়েছে ১২টা গ্রুপে। সব মিলিয়ে মোট ১০৪টা ম্যাচ রয়েছে।

Fifa World Cup 2026

তবে বিশ্বকাপ মানেই ভারতীয়দের কাছে রাত জাগার উন্মাদনা। টাইম জ়োনের ফারাক থাকলেও পছন্দের দলকে সাপোর্ট করতে প্রস্তুত সকলেই। Unite8 Sports 1, Unite8 Sports 1 HD, Unite8 Sports 2 এবং Unite8 Sports 2 HD এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ। সঙ্গে Zee বাংলা সিনেমা, Zee সিনেমা এবং Zee5-এও দেখানো হবে ম্যাচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *