তিন বছর পরে পর্দায় ফিরছেন ক্যাটরিনা - 24 Ghanta Bangla News
Home

তিন বছর পরে পর্দায় ফিরছেন ক্যাটরিনা

Spread the love

অঞ্জন চক্রবর্তী

দ্রুতই পর্দায় ফিরতে চলেছেন ক্যাটরিনা কাইফ। ইঙ্গিত তেমনই। মাতৃত্বকালীন ছুটির জেরে মাঝে বেশ কিছু দিন অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। আপাতত তিনি একাধিক নতুন প্রজেক্টের স্ক্রিপ্ট শুনতে শুরু করেছেন বলেই জানা যাচ্ছে। বলিউডের এক সূত্রের খবর, সব ঠিকমতো এগোলে এক ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্টে দেখা যাবে ক্যাটরিনাকে। শেষ পর্যন্ত যদি ওই প্রজেক্টের জন্য নায়িকা হ্যাঁ বলেন, তা হলে সেটিই হবে ওটিটি প্ল্যাটফর্মে ক্যাটরিনার প্রথম কাজ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *