ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিধাননগর দক্ষিণ থানায়
রাজ্যের প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী সঞ্জয় পয়র্যা। অভিযোগ, ২০২৪ সালে ৩ জুলাই ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। এ ছাড়াও, ২০২৪ সালের ৭ নভেম্বর মহিলাদের উদ্দেশে অসম্মানজনক এবং কুরুচিকর মন্তব্য করার অভিযোগ দায়ের করা হয়েছে।