মেট্রোয় চেপে যাচ্ছেন সংসদে, সায়নী ঘোষকে দেখে অবাক যাত্রীরাও - Bengali News | TMC Lok Sabha MP Saayoni Ghosh Seen Traveling in Delhi Metro on First Day of Parliament - 24 Ghanta Bangla News
Home

মেট্রোয় চেপে যাচ্ছেন সংসদে, সায়নী ঘোষকে দেখে অবাক যাত্রীরাও – Bengali News | TMC Lok Sabha MP Saayoni Ghosh Seen Traveling in Delhi Metro on First Day of Parliament

Spread the love

দিল্লি মেট্রোয় সায়নী ঘোষ।Image Credit source: TV9 বাংলা

নয়া দিল্লি:  নীল শাড়ি, কাঁধে  ব্যাগ, চোখে কালো চশমা। মেট্রোয় দাঁড়িয়ে থাকা এই বঙ্গললনা কে? একজন সাংসদের যে মেট্রোয় দেখা মিলতে পারে, তা হয়তো আন্দাজও করতে পারেননি কেউ। তৃণমূল সাংসদ সায়নী ঘোষের (Saayoni Ghosh) দেখা মিলল মেট্রোয়। কোথায় যাচ্ছেন? সংসদে।

এখন আর তাঁর পরিচয় শুধু অভিনেত্রী নয়। নতুন পরিচয়, তিনি লোকসভার সাংসদ। যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। তবে ক্যামেরার আড়ালে যেমন সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন, সাংসদ হয়ে যাওয়ার পরও তাঁর জীবনে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। অতি সাধারণ জীবনযাপনই পছন্দ সায়নীর। সেই কারণেই হয়তো দিল্লির মেট্রোয় দেখা মিলল তৃণমূল সাংসদের।

প্রথমবার সাংসদ হিসাবে দিল্লির সংসদে গিয়েছেন সায়নী ঘোষ। সংসদের প্রথম দিনের ছবি খুশি খুশি হয়ে ইন্সটাগ্রামে পোস্টও করেছেন। নীল শাড়ি, কপালে বড় টিপ, মাথায় খোঁপা- সংসদের প্রথমদিনে এভাবেই দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে।

তবে গাড়িতে চেপে কিন্তু সংসদে আসেননি সায়নী। বরং আমজনতার মতোই মেট্রোয় চেপে সংসদে যান সায়নী। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি সাংসদ।

প্রচারেও যেমন নিজের ‘অতি সাধারণ’ ইমেজ তুলে ধরেছিলেন সায়নী ঘোষ, সাংসদ হওয়ার পরও তিনি সেই ভাবমূর্তিই বজায় রাখলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *