West Bengal NEWS Live updates: পুলিশের জালে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গী | West Bengal NEWS Live Updates: TMC Infighting, Arrests and BJP Government’s Key Decisions
তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষImage Credit: TV9 Bangla
কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের অন্দরে ডামাডোল জারি। বিধায়ক ও সাংসদরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আবার বিভিন্ন অভিযোগে একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী গ্রেফতার হয়েছেন। সাধারণ মানুষ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে। আবার বাংলায় সরকার গঠনের পর থেকে পর পর নানা পদক্ষেপ করছে বিজেপি। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।