Trinamool Congress MP: রাতে ফের বসল গোপন বৈঠক, সায়নী ঘোষকে নিয়ে বাড়ছে জল্পনা | Suvendu adhikari again meets tmc rebel mps at bhupendra yadavs house at night - 24 Ghanta Bangla News
Home

Trinamool Congress MP: রাতে ফের বসল গোপন বৈঠক, সায়নী ঘোষকে নিয়ে বাড়ছে জল্পনা | Suvendu adhikari again meets tmc rebel mps at bhupendra yadavs house at night

Spread the love

নয়া দিল্লি: সোমবারের পর বুধবার ফের বিক্ষুব্ধ সাংসদরা বসলেন বৈঠকে। গত সোমবার সকালে দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের বৈঠক চলছে, ঠিক সেই সময়ই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে একে একে উপস্থিত হয়েছিলেন অনেক সাংসদ। অন্তত ২০ জন ছিলেন সেই তালিকায়। সেই বৈঠকের ঠিক দু দিন পর ফের বৈঠক!

সূত্রের খবর, বুধবার রাতে ফের ভূপেন্দ্র যাদবের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক চলছে বিক্ষুব্ধ সাংসদদের। সেই বৈঠকে আগের ২০ জন ছাড়াও কয়েকজন নতুন মুখের উপস্থিতি রয়েছে বলে সূত্রের খবর। তবে কে কে আছেন, তা জানা যায়নি। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নাম নিয়ে জল্পনা তৈরি হলেও, তিনি উপস্থিত আছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *