বিশ্বাসের নির্মম পুরস্কার, ১২ কোটি টাকার চুরি নেপালি পরিচারকদের! তার পরে... - 24 Ghanta Bangla News
Home

বিশ্বাসের নির্মম পুরস্কার, ১২ কোটি টাকার চুরি নেপালি পরিচারকদের! তার পরে…

Spread the love

আস্থার আড়ালে চক্রান্ত

গাচিবোওলির এক ধনী পরিবারে পরিচারক হিসেবে কাজে ঢুকেছিল কমল, তার স্ত্রী বিমলা এবং শ্যালিকা কল্পনা। তারা সকলেই নেপালের নাগরিক। অল্প দিনেই সেই কোটিপতি পরিবারের সদস্যদের আস্থা অর্জন করেছিল এই তিনজন। ধনী পরিবারটি তাদের অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছিল।

সেই বিশ্বাসের সুযোগ নিয়েই সেই বাড়ির দৈনন্দিন অভ্যাস ও ধন-সম্পদের হদিশ জেনে নিয়েছিল কমল, বিমলা, কল্পনারা। সম্প্রতি ওই পরিবার ঘুরতে গিয়েছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারি ভেঙে ৭ কেজি সোনা, ১ কেজি রুপো এবং বিপুল নগদ টাকা নিয়ে চম্পট দেয় ওই তিন নেপালি পরিচারক। পুলিশ সূত্রে খবর, তাদের লুণ্ঠিত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১২ কোটি টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *