Fifa World Cup 2026: তুঙ্গে প্রস্তুতি, বিশ্বকাপের প্রাক্কালে দেশবাসীকে কড়া নির্দেশ মেক্সিকোর রাষ্ট্রপতির! | Mexico president requests all the citizens before the world cup - 24 Ghanta Bangla News
Home

Fifa World Cup 2026: তুঙ্গে প্রস্তুতি, বিশ্বকাপের প্রাক্কালে দেশবাসীকে কড়া নির্দেশ মেক্সিকোর রাষ্ট্রপতির! | Mexico president requests all the citizens before the world cup

Spread the love

মেক্সিকো: ২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর প্রায় ৩০ ঘন্টা। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চলেছে মেক্সিকো। এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজন করার প্রস্তুতি করতে মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লদিয়া শিনবায়ুম একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। রয়টার্সের খবর অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের দিন রাজধানীতে যাতে বড় কোনও ট্রাফিক জ্যাম বা যানজট না হয়, সেই কারণেই মেক্সিকো সিটির সব সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সেদিন সব স্কুল-কলেজ বন্ধ করার কথা বলেছেন।

মেক্সিকোর রাষ্ট্রপতির নির্দেশ-

এবার মেক্সিকো, কানাডা, আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে ফিফার তরফে। এই বড় খেলাটিকে কেন্দ্র করে যাতে ট্রাফিক ব্যবস্থা ভাল থাকে ও নিরাপত্তা বজায় থাকে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী, মেক্সিকো সিটির সব সরকারি অফিসের কর্মচারীরা সেদিন বাড়ি থেকে কাজ করবেন। তবে হাসপাতাল, পুলিশ, জরুরী পরিষেবা দেওয়ার কর্মীরা এই নিয়মের অন্তর্ভুক্ত নয়। এছাড়া, বাচ্চাদের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সব বন্ধ থাকবে। সরকার বেসরকারি কোম্পানিগুলোকেও ওয়ার্ক ফ্রম হোম দিতে অনুরোধ করেছে।

আগামীকাল, বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আজটেকা’ স্টেডিয়ামে এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপেও এই দুই দল উদ্বোধনী ম্যাচ খেলেছিল, যার ফল হয়েছিল ১-১। ভারতীয় দর্শকদের জন্য এই ম্যাচ শুরু হবে ১২ জুন, রাত ১২টা ৩০ নাগাদ। যেহেতু এই বিশ্বকাপে ৩২ দেশের বদলে ৪৮ দেশ খেলবে, তাই এই বিশ্বকাপের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে রয়েছে মেক্সিকোয় আর তাই প্রস্তুতিতে কোনও রকম ভুল চাইছে না মেক্সিকো সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *