ATF Price Hike: ফ্লাইটের টিকিট এবার হবে আকাশছোঁয়া! একধাক্কায় ১০ শতাংশ বাড়ল ATF-র দাম | Flight Tickets to Get Costlier? ATF Price Hiked by 10 Percent, Air Travel May Burn a Bigger Hole in Your Pocket - 24 Ghanta Bangla News
Home

ATF Price Hike: ফ্লাইটের টিকিট এবার হবে আকাশছোঁয়া! একধাক্কায় ১০ শতাংশ বাড়ল ATF-র দাম | Flight Tickets to Get Costlier? ATF Price Hiked by 10 Percent, Air Travel May Burn a Bigger Hole in Your Pocket

Spread the love

নয়া দিল্লি: সামনেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান? কিংবা ফ্লাইটে চেপে কর্মস্থল থেকে নিজের বাড়িতে ফিরবেন ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। একধাক্কায় ফ্লাইটের টিকিটের দাম (Flight Ticket Price) বাড়তে পারে অনেকটাই। তার কারণ অয়েল মার্কেটিং সংস্থাগুলি এয়ার টার্বাইন ফুয়েল (Air Turbine Fuel) বা এটিএফের দাম ১০ শতাংশ বৃদ্ধি করল।

ইরান-আমেরিকা যুদ্ধের কারণে পেট্রোল-ডিজেলের মতো বিমানের জ্বালানির দামও ক্রমাগত বাড়ছিল। ফলে টিকিটের দামও ব্যাপক হারে বাড়ছিল। দাম নিয়ন্ত্রণ করতেই জুন মাসের শুরুতে মূল্য বৃদ্ধি স্থিতিশীলতা বা প্রাইজ স্টেবিলাইজেশন (Price Stabilization) ব্যবস্থা চালু করা হয়। তৈরি করা হয় ১০ হাজার কোটি টাকার ফান্ড।

নতুন নিয়মের অধীনেই এবার অয়েল মার্কেটিং সংস্থাগুলি এটিএফের দাম ১০ শতাংশ বাড়াল। এখন ডোমেস্টিক বিমানে প্রতি লিটার এটিএফের দাম পড়বে ১১৫ টাকা, যা আগে ১০৫ টাকা ছিল। আগামী তিন বছরের জন্য এই মূল্য স্থির বা ফ্রোজেন থাকবে বলেই জানা গিয়েছে।

এবার এই যে ১০ শতাংশ মূল্যবৃদ্ধি হচ্ছে বিমানের জ্বালানিতে, তার প্রভাব সরাসরি পড়বে বিমানযাত্রীদের উপরই। বিমান পরিচালনার মোট খরচের ৬০ শতাংশ নির্ভর করে এটিএফের মূল্যের উপরে। তাই এটিএফের দাম বাড়লে বিমানের টিকিটের দামও অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমান যাত্রায় প্রভাব-

পশ্চিম এশিয়ার সঙ্কটের প্রভাব ইতিমধ্যেই বিমান ওঠা-নামার উপরে পড়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ একাধিক এয়ারলাইন্সের বিমানের সংখ্যা ১ জুন থেকে কমিয়ে দেওয়া হয়েছে। এটিএফের দাম বাড়ায় ফ্লাইটের টিকিটের দাম যেমন বেড়েছে, তেমনই বিমানের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ভারতের অসামরিক উড়ান ক্ষেত্রের ৯০ শতাংশ বিমানই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পরিচালন করে, তাই বিমানের সংখ্যা কমিয়ে দেওয়ায় চরম ভোগান্তির মুখে পড়বেন যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী, এয়ার ইন্ডিয়া তাদের ডোমেস্টিক বিমানের ওঠানামা ২২ শতাংশ কমিয়ে দিয়েছে, ইন্ডিগো-ও ৫-৭ শতাংশ বিমান কমিয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *