Arup Biswas: 'আমাকে এক ঘণ্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছিল', এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু | Shatadru Dutta to file case against Arup Biswas at Supreme Court in Messi Case - 24 Ghanta Bangla News
Home

Arup Biswas: ‘আমাকে এক ঘণ্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছিল’, এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু | Shatadru Dutta to file case against Arup Biswas at Supreme Court in Messi Case

Spread the love

কলকাতা: হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হলেও আপাতত স্বস্তি পেয়েছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির সঙ্গে মাঠে যেভাবে অরূপ বিশ্বাসকে দেখা গিয়েছিল, তা খুব একটা ভালো প্রভাব ফেলেনি। ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেছেন। তবে আপাতত গ্রেফতার না করার রায় দিয়েছে আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতে যাচ্ছেন আয়োজক শতদ্রু দত্ত।

শতদ্রু বলেন, “আমরা রায়টা পর্যালোচনা করছি। আদালত ভর্ৎসনাই করেছে। তবে, যে রক্ষাকবচ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব।” হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন তিনি। শতদ্রু বলেন, “আমাকে সেদিন এক ঘণ্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছিল, উনি তো আইনের উর্ধ্বে নন।”

ক্রীড়ামন্ত্রী থাকাকালীন কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। হাজার-হাজার টাকা টিকিট কেটে তাঁকে দেখতে এসেছিলেন প্রচুর ফুটবলপ্রেমীরা। অভিযোগ, অরূপ বিশ্বাস ও তাঁর সঙ্গে থাকা অনুগামী এবং তারকাদের ভিড়ে সাধারণ মানুষ দেখতেই পাননি মেসিকে। বিস্তর ক্ষোভ তৈরি হয়। মাঠের মধ্যেই বোতল ছোড়া শুরু হয়ে যায়। মাঠ ছাড়তে হয় মেসিকে। ফুটবলারকে দেখতে না পেয়ে টিকিটের টাকা ফেরতের দাবি ওঠে। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ওঠে। পুলিশ আধিকারিকদের শোকজও করা হয়। ঘটনার দিনই গ্রেফতার হন শতদ্রু দত্ত।

এই সবের মধ্যেই অরূপ বিশ্বাস ও মেসির একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় মেসিকে জড়িয়ে ধরে রেখেছেন অরূপ। যা প্রকাশ্যে আসার পর বিতর্ক আরও বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *